দেশজুড়ে

রাজশাহী শিক্ষাবোর্ডে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিলো ৩৪ জন

রাজশাহী প্রতিনিধি

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারায় রাজশাহী শিক্ষাবোর্ডে বিশেষ ব্যবস্থায় ৩৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছে। শিক্ষাবোর্ডের অধীনে আট জেলা থেকে ৩৭ জনের পরীক্ষায় অংশ নেওয়া কথা থাকলেও তিনজন অনুপস্থিতিতে শেষ করা হয় এই পরীক্ষা।

সোমবার (২৪ আগস্ট) রাজশাহী নিউ গভ ডিগ্রি কলেজে এ পরীক্ষা নেয়া হয়।এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কনভেনার ড. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। বাংলা প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও পদার্থ প্রথমপত্র বিষয়ে পরীক্ষা হয়। এই পরীক্ষায় ৩৭ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ৩৪ জন। তিনজন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশকারীদের মধ্যে ৩০ জন ছেলে এবং ৪  জন মেয়ে পরীক্ষার্থী।

তিনি বলেন, কিছুদিন আগে রাজশাহী শিক্ষাবোর্ডের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছিল এইচএইসির একটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে। সেই আলোকে আমরা পরীক্ষার গ্রহণের সবধনের প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষাবোর্ডকে জানাই। সোমবার সেই পরীক্ষা নেয়া হয়েছে। এরপর আর পরীক্ষা আছে কিনা সেটা বলতে পারব না।

তিনি আরও বলেন, শিক্ষাবোর্ডের দেওয়া চিঠিতে এমন উল্লেখ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেনি। তাদের রেজিস্ট্রশনের জন্য বলা হয়েছিল। সেখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছিল। জানা মতে, তাদের আজ পরীক্ষা অনুষ্ঠিত হলো।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #এইচএসসি