দেশজুড়ে

কুপিয়ে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করা প্রেমিক আটক

মেহেরপুর শহরে গভীর রাতে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে শাওন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের প্রেমিকা স্মৃতি আক্তারের (২২) একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অভিযুক্ত শাওন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আবু তালেবের ছেলে

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রাতে সেলিমের বাসার দিক থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। এ সময় শাওনকে ওই পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায়। হামলায় স্মৃতি আক্তারের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় তার বাবা সেলিম ও মা রেবেকা সুলতানাও গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়

ওসি হুমায়ুন কবির বলেন, স্মৃতি আক্তারের সঙ্গে সাওনের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তাদের বিয়ে হয়েছিল বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে এক থেকে দুই দিন আগে স্মৃতি শাওনকে ডিভোর্স দিয়েছেন বলে জানা যাচ্ছে। এ ঘটনার জেরেই সাওন ওই পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত শাওনকে আটক করেছে বলে জানান তিনি। হামলার পেছনের বিরোধ এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #মেহেরপুর #হাত বিচ্ছিন্ন #যুবক #গ্রেফতার