ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৩, তেজগাঁওয়ে ৭৮, মিরপুরে ১১৬, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৩১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে একজন এবং সিটিটিসি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় ১ হাজার ৫৫টি ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
এমএ//