রাজধানী

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ আলী থানা শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), যুবলীগ কর্মী নাহিদ হোসেন (২৮) ও ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগ সহ-সভাপতি মো. অপু (২৮)-সহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সূত্র: বাসস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ডিএমপি #আওয়ামী লীগ