তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,অন্যা পেশার মতো সাংবাদিকতা পেশায় অবসর ভাতা নেই। সে জন্য আমি চেষ্টা করছি এখন সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টে যে পরিমাণে অর্থ আছে এর তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি। সাংবাদিকদের সহযোগিতার জন্য তাদের আবেদনের ভিত্তিতে সঠিক যাচাই-বাছাই এর মাধ্যমে সবাইকে সহজে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যদি কেউ অন্যায়, অনিয়ম ও দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন। তবে এই বাক স্বাধীনতার নামে কেউ অপতত্ত্ব ও সংবাদ প্রকাশ করে কাউকে হেও প্রতিপন্ন করবেন না। রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না। গণমাধ্যম যে কোন সময়ের তুলনা এখন স্বাধীন রয়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। ঠিক আছে! তবে সাংবাদিকতা করার সময় এবং খবর পরিবেশন এর ক্ষেত্রে যেন কোন দলের পক্ষে না হয়। নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।
এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মাল্টিপারপাস মিলনায়তনে এস এস সি ও দাখিল রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
আই/এ