জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিদ্যুতের মূল লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের (রাইট অব ওয়ে) কাজ করা হবে। এ সময় নিরাপত্তার কারণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এমএ//