জাতীয়

রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন সম্ভবরোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি আঞ্চলিক নিরাপত্তারও বিষয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের জনগণের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপন্স স্ট্র্যাটেজিসশীর্ষক গোলটেবিল আলোচনায়  তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পগুলোতে অপরাধ কমাতে নিরাপত্তাবেষ্টনী আরও শক্তিশালী করতে হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজনরোহিঙ্গা ইস্যুটি যেন জাতিসংঘের আন্তর্জাতিক রাডারে সর্বদা সক্রিয় থাকে এবং অন্য কোনো বৈশ্বিক রাজনৈতিক সংঘাত বা সংকটের আড়ালে চাপা পড়ে না যায়।

অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কার্যকর রূপরেখা তৈরি করা প্রয়োজন। বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি আগের তুলনায় আরও জটিল হয়ে উঠেছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী