দেশজুড়ে

৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার, কক্ষে মিললো যৌন উত্তেজক ওষুধ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে  ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুরের হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।তিনি  কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা কোটচাঁদপুর থানায় মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজ বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে মাদ্রাসার তিন ছাত্রকে ধর্ষণ করেন আবুল বাশার। গতকাল এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় গেলে তার নাতি ঘটনাটি জানান। দাদা বাড়ি ফিরে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে ওই ছাত্রের পরিবার মাদ্রাসায় এসে শিক্ষকের ওপর চড়াও হয়।

খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে। এ সময় ওই শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। রাতেই ভুক্তভোগী এক ছাত্রের বাবা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

তিনি বলেন,  আবুল বাশারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ছাত্র #ধর্ষণ