ঠাকুরগাঁও সফরের পর এবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার এই আগমনকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে প্রথমে সার্কিট হাউসে 'গার্ড অব অনার' প্রদান করা হবে। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারত শেষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিটি করপোরেশনের ব্যানারে রাষ্ট্রপতির জন্য একটি নাগরিক সমারোহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে সিলেটের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে পরিচালিত হবে।
নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সবার মধ্যে সমন্বয় সভা হয়েছে। সেখানে কিছু পরিকল্পনা ও দিকনির্দেশনা দেয়া হয়েছে। রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের নিরাপত্তার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।
আর/আই