সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। একই সঙ্গে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে দীর্ঘ ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
এ বিষয়ে আরও তথ্য পেতে সোমবার (১৪ সেপ্টেম্বর) মোজাফফরকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদে মোজাফফর জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান। পরবর্তীতে ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে হামলা চালিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেন কর্নেল মতিউর।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী সেনাসদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এই ঘটনার দীর্ঘ ৪৫ বছর পর, গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল মোজাফফরকে দুদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিলে তাকে জিয়া হত্যা ও গণঅভ্যুত্থান উভয় বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
আর/আই