জাতীয়

তাহসিফের শেষ মেসেজ, “আম্মু আমি আসছি”

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে শপিং শেষ করে বাসায় ফেরেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরি। কিছু সময় পর মাকে জানিয়ে এক সহকর্মীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন তিনি। এরপরে রাতে বাসায় ফেরেনি তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে এসব কথা বলেন তাহসিফ সুরির বাবা কে এম এনায়েতুল করিম।

তিনি জানান, ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে শপিং শেষ করে বাসায় ফেরেন তাহসিফ সৌরি। কিছু সময় পর মাকে জানিয়ে এক সহকর্মীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন তিনি। রাতে বাসায় ফেরেনি। ২৮ অক্টোবর শেষ মেসেজ দিয়েছিলেন- আম্মু আমি আসছি। এরপর আর ফেরেননি সৌরি।

এনায়েতুল  করিম বলেন, ‘কে বা কারা এটা করেছে কিছুই জানি না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগের বিষয়েও জানা নেই। তাহসিফকে শৃঙ্খলার ইস্যুতে বাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছে বলে জেনেছি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেত্র নিউজে কা করেছে। সবশেষে ভার্গো টোব্যাকোতে সে চাকরি করতো।’

গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তাহসিফ সুরি