বাংলাদেশকে এগিয়ে নিতে ভবিষ্যৎমুখী ও যুগোপযোগী আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বহুদলীয় আমেরিকান ককাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বৈঠকের বিষয়টি জানান মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, বৈঠকে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির জন্য আধুনিক এবং সময়োপযোগী আইন কাঠামো গুরুত্বপূর্ণ। এমন আইন প্রণয়ন দেশের টেকসই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এ ধরনের গঠনমূলক আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।
এসি//