শিক্ষা

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি কলেজে বর্তমানে চালু থাকা ক্লাস রুটিন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় এসব রুটিন পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, মাউশির অধীন সব সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান ক্লাস রুটিন প্রস্তুত করতে হবে। রুটিনটি পিডিএফ ও ওয়ার্ড—দুই ধরনের নথিতে তৈরি করতে হবে। এতে বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড এবং ইংরেজি লেখার ক্ষেত্রে ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রস্তুত করা ক্লাস রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। নোটিশে এ নির্দেশনাকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাউশি #সরকারি কলেজ #ক্লাস রুটিন #নির্দেশনা