দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে চলতি মাসে মারা গেছেন ৪৩ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮০৭ জন। এর বাইরে খুলনা বিভাগে ২৬৭ জন, বরিশালে ২৫৪ জন, চট্টগ্রামে ৩২৩ জন, ময়মনসিংহে ১১৫ জন, রংপুরে ৬২ জন এবং রাজশাহীতে ১৯৭ জন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২ হাজার ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৫৮ জন।
আই/এ