গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ৩১৯ জন। এছাড়া বরিশালে ২১৫ জন, ঢাকায় ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনায় ২৭৬ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ১৩২ জন এবং রংপুরে ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ১ হাজার ৬০৮ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩৩ জন।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৬ জন। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ৩৭ জন।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২১ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।
এমএ//