দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না বলে আদেশে বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এমএ//