চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গেল বছরের একই সময়ে এসেছিল ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর এক দিনেই দেশে ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এ ছাড়া চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪২২ মিলিয়ন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।
এমএ//