ভারতের প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে গোয়ার নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, বুধবার রাত থেকেই মাথাব্যথার কথা বলছিলেন নানা পাটেকর। পরে গোয়ার ডোনা পাওলার বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে এতে সাড়া মেলেনি। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় অভিনয় করেছেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘আব তাক ছাপ্পান’ ও ‘ইয়শবন্ত’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও মঞ্চনাটকের সঙ্গেও যুক্ত ছিলেন।
‘ওয়েলকাম’ সিনেমায় উদয় শেঠি চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন নানা পাটেকর। পরে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ‘রাজনীতি’, ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অপহরণ’ ও ‘ট্যাক্সি নম্বর ৯২১১’সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমায় দেখা গেছে তাকে।
দীর্ঘ অভিনয়জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নানা পাটেকর। ২০১৩ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এর জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কারও পান তিনি।
তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, গোয়ার মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও চলচ্চিত্রাঙ্গনের ব্যক্তিরা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমএ//