রাজনীতি

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয় : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি হবে রাজনীতির ভাষায়। সন্ত্রাসের ভাষায় নয়। সামনের দিনে আমি কর্মীদের অবহেলায় ফেলে দেবো না। দেশে দল করার অধিকার সবার। তবে গায়ে হাত তোলার অধিকার কারো নাই।

শুক্রবার (১৬ অক্টোবর) বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে এসে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন,  বলেন, রাজনীতির ময়দানে শক্তি নয় যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়। মুখ থাকতে হাত কেন? হাত কোনো সভ্য ভাষার রাজনীতি হতে পারে না। হিংসা নয় যুক্তির চাষ হোক।

তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধীদলের মুখপাত্র নাজিবুর রহমানের কাটপিস বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান চাই।

এর আগে সকালে গাজীপুরের টঙ্গীতে দলের রুকন সম্মেলনে তিনি আরও বলেন, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার বিগত হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে। সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে এই সরকারের গন্তব্যও হাসিনার মতো হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত আমির