স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন। এছাড়া বরিশালে ১৯৯, চট্টগ্রামে ২৬০, ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ৩১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, খুলনায় ২৩৩, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ১৭০, রংপুরে ৫৯ ও সিলেটে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন করে ১ হাজার ৮৭২ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৩০ জন।

নতুন সাতজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪২ জন। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ৪৩ জন। 

এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯১ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ চার হাজার আটজন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু