দেশজুড়ে

লিচুবাগানে মিললো ১০৩ টি ককটেল

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গার একটি লিচুবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। আজ  (২১ অক্টোবর) দুপুরে এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় সেখানে পড়ে থাকা একটি সিমেন্টের বস্তা তল্লাশি করে ১০৩টি ককটেল পাওয়া যায়।

উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল ও ৩৯টি কালো স্কচটেপে মোড়ানো ছিল। উদ্ধার ককটেলগুলো আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এসব ককটেল মজুতের পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে এসআরবি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ককটেল