বিএনপি

সবকিছু স্বাভাবিক, দেশে কোনও লকডাউন নেই : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে কোনও লকডাউন নেই। এই নামে সন্ত্রাসীদের এক ধরনের কর্মসূচি হচ্ছে। দেশে সব কিছুই স্বাভাবিকভাবেই চলছে।  কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,  সন্ত্রাসীদের কোনও কার্যক্রমকে কোনোভাবেই আন্দোলন বলার সুযোগ নেই। পরাজিত শক্তি নানাভাবে, নানাদিক থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও তারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, পেট্রোল ফাটাচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এসব নৈরাজ্যকে শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশের জনগণ নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা মাঠে আছে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগ করা হচ্ছে, হামলা করা হচ্ছে তাদের গ্রেফতারে কেন গাফলতি?  নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।

তিনি আরও বলেন, পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজভী