বিএনপি

হাসপাতালে ভর্তি মন্ত্রী আব্দুল মঈন খান

বায়ান্ন প্রতিবেদন

বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় মঈন খানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাহিদ হোসেন। তিনি পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ড. আব্দুল মঈন খান