দেশজুড়ে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান

পাবনা প্রতিনিধি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামের নতুন একটি চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে রাত আড়াইটার দিকে বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে গাড়িবহরটি। পরে সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানিটি প্রকল্প এলাকায় নেওয়া হয়।

ইউরেনিয়ামের চালানটি নিরাপদে পৌঁছে দিতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন জেলার সড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ সময় গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কয়েকটি সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র #ইউরেনিয়াম #শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর #পাবনা