বিনোদন

পরীমনির আচরণ পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

বিনোদন ডেস্ক

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান চিত্রনায়িকা পরীমনি। এ সময় আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন তিনি। একপর্যায়ে ওই সাংবাদিককে গালমন্দ ও হুমকি দেন পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সাংবাদিকের পক্ষে অবস্থান নেন অনেকে।

অন্যদিকে, পরীমনির আচরণের সমালোচনা শুরু হয় ব্যাপকভাবে। এবার এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান।

তিনি বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না যেটা শিল্পীদের উপর বর্তায়।’

পরীমনির এমন আচরণকে পুরো শিল্পী সমাজের জন্য কলঙ্কজনক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেনো হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পরীমনি #অভিনেত্রী রিনা খান