দেশজুড়ে

রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে সময়সীমা নির্ধারণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।

শনিবার (২১ নভেম্বর) মহানগর পুলিশের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ চালকের লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #এসএমপি #সিলেট #মোটরসাইকেল