প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
রোববার রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিনিধি দলে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ থাকবেন।
এর আগে শনিবার দিবাগত রাতে এক বার্তায় এনসিপি জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে দলটি।
এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
এসি//