আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৭৬২৬, মৃত্যু ৬৩

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৭৬২৬, মৃত্যু ৬৩

দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একদিনে আক্রাক্ত হয়েছেন সাত হাজার ৬শ’ ২৬ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন।

এছাড়া দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেলো আরও ৬৩ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে।

আজ বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, ৩৪ হাজার ৬৬৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক শূন্য ২ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত বছর ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম ২০১৯ সালে কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন #দেশে #করোনায় #একদিনে #সর্বোচ্চ #আক্রান্ত #৭৬২৬ #মৃত্যু #৬৩