আর্কাইভ থেকে দুর্ঘটনা

সিটি করপোরেশনের গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিটি করপোরেশনের গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিটি করপোরেশনের গাড়ির নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার (১৬ এপিল) ভোরে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে যাত্রাবাড়ী কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি আটক করা হয়েছে। 

স্থানীয়ভাবে জানা গেছে,  শুক্রবার ভোরে কাজলা বাগিচা এলাকা থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিল নিহত মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলে আসলে সিটি করপোরেশনের গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। চলন্ত গাড়ি পরে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন #সিটি #করপোরেশনের #গাড়িচাপায় #মোটরসাইকেল #আরোহীর #মৃত্যু