আর্কাইভ থেকে আওয়ামী লীগ

প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিব : কাদের মির্জা

প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিব : কাদের মির্জা

শরীরের শেষ রক্ত দিয়ে হলেও শান্তির কোম্পানীগঞ্জকে অশান্ত হতে দিব না। কোম্পানীগঞ্জের মানুষ এমন হিংসাত্মক কর্মকাণ্ড দেখতে চায় না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, তাও কোম্পানীগঞ্জে অশান্তি করতে দিব না। বললেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। 

আজ শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, সকালে যে হামলার অভিযোগ উঠেছে আমি তার সঠিক তদন্ত দাবি করছি। শুধু এ ঘটনা নয়, সকল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্তে যদি আমার কোনো নেতাকর্মী দোষী প্রমাণিত হয় তাহলে আমি স্বেচ্ছায় সাজা ভোগ করব।

তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও কোম্পানীগঞ্জে কোনো অন্যায় হতে দিব না। কোম্পানীগঞ্জে কোনো টেন্ডারবাজি করতে দিব না।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও সাবেক ছাত্রনেতা হাসিব আহসান আলালের ওপর হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু।

এর আগে সকাল সাড়ে ৮টায় বসুরহাট বাজারের প্রধান সড়কের ইসলামী ব্যাংকের সামনে মিজানুর রহমান বাদলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম  জানান বলেন, গাড়ি ভাঙচুরসহ মিজানুর রহমান বাদল ও হাসিব আহসান আলালকে মারধর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রয়োজন #হলে #বুকের #তাজা #রক্ত #ঢেলে #দিব # #কাদের #মির্জা