তিস্তা প্রকল্পে বিনিয়োগে করতে চায় চীন
বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন নতুন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্পেও আগ্রহের কথা জানিয়েছে দেশটি।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। এ অময় রাষ্ট্রদূত এ আগ্রহ প্রাকাশ করেন।
সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। এসময় নতুন ঋণ সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন সপ্তাহে অন্তত চারটি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং এটি নতুন সরকার ও চীনের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর একটি। খুব দ্রুত এ প্রকল্পে কাজ শুরু করার বিষয়ে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
আই/এ