দেশের বাজারে আজ স্বর্ণের মূল্য...
বাংলাদেশের স্বর্ণবাজার যেন প্রতিদিনই নতুন দামে চমক দিচ্ছে। আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি পড়ছে দেশের বাজারেও, ফলে স্বর্ণের দামে লেগেই আছে ওঠানামা।
সবশেষ গত ২৮ মার্চ বিকেলে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই নির্ধারিত দামেই আজ সোমবার স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ তালিকা অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ পড়ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এই দামের সঙ্গে অতিরিক্ত হিসেবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণ কিছুটা বাড়তে বা কমতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ দফা দাম বাড়ানো হয়েছে, আর ২১ দফা কমানো হয়েছে। ফলে স্বর্ণবাজারে অস্থিরতা এখনো কাটেনি।
এসি//