দেশজুড়ে

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ভোট বর্জন

নানা অনিয়মের অভিযোগ তুলে  শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানান জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান

তিনি বলেন, বিভিন্ন অনিয়ম ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে করা হবে।

এর আগে সকালে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী মো. মাসুদুর রহমান অভিযোগ করেন, তার সমর্থক ও সাধারণ ভোটারদের নানাভাবে কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নেপথ্যে কারচুপির অভিযোগ তোলেন তিনি।

বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এসব অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে। একটি পক্ষ নির্বাচনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণহিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন