ফুটবল

ব্রাজিলের সমর্থকদের 7up দিলো আর্জেন্টিনার সমর্থকরা

ছবি: সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ  আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া এক  সৌহার্দ্যপূর্ণ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর জেলায় ব্রাজিলের কিছু সমর্থক তাদের দলকে সমর্থন জানিয়ে মোটরসাইকেল র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকেরা তাদের স্বাগত জানালে দুই দলের সমর্থকদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা ভক্তরা ব্রাজিল সমর্থকদের হাতে কোমল পানীয় 7UP এর বোতল তুলে দিচ্ছেন। বিষয়টি উপস্থিত অনেকের নজর কাড়ে এবং মুহূর্তেই  একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে ক্রীড়াসুলভ মানসিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, “ফুটবল বিভক্ত করে না, বরং একত্রিত করে- এই ঘটনাই তার একটি বাস্তব উদাহরণ

 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন