খেলাধুলা

ব্রাজিল একাদশে পরিবর্তনের আভাস!

ছবি: ফাইল ছবি

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বুধবার (০৩ জুন) দলের দ্বিতীয় অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়। 

আসন্ন মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে একাদশে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে আগের ম্যাচে না খেলা ডিফেন্ডার মার্কুইনহস ও গ্যাব্রিয়েল মাগালহেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

লেফট-ব্যাক পজিশনেও আসতে পারে পরিবর্তন। অ্যালেক্স সান্দ্রোর পরিবর্তে ডগলাস সান্তোসকে সুযোগ দিতে পারেন আনচেলত্তি।

মধ্যমাঠ ও আক্রমণভাগেও আসতে পারে পরিবর্তন। দেখা যেতে পারে নতুন মুখ। পানামার বিপক্ষে ভালো পারফরম্যান্সের কারণে লুকাস পাকেতা ও ইগর থিয়াগো প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তারা একাদশে এলে বেঞ্চে বসতে হতে পারে ম্যাথিউস কুনহা ও লুইস হেনরিককে।

তবে খেলোয়াড় বদলের সম্ভাবনা থাকলেও কৌশলগতভাবে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। আনচেলত্তি ৪-২-৪ ফরমেশনেই আস্থা রাখছেন। এই ছকে ডান প্রান্তে থাকা পাকেতা মাঝমাঠে ঢুকে খেলার স্বাধীনতা পাবেন। এতে রাইট উইং দিয়ে ওয়েসলের আক্রমণে ওঠার সুযোগ আরও বাড়বে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন