বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!
বিশ্বকাপের দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ব্রাজিল ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা দিয়েছে সেলেসাও ক্যাম্পে। আগামী বুধবার (২৪ জুন) স্কটিশদের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। তবে এই ম্যাচে তিন খেলোয়াড়কে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচের পর ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোসের প্রত্যেকের একটি করে হলুদ কার্ড রয়েছে। আরেকবার কার্ড পেলে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে তাদের।
ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ‘ফিফা’র নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।
উল্লেখ্য, বুধবারের ম্যাচে ড্র করলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে ব্রাজিলের। আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রবেশ করবে নকআউট পর্বে।
আর/আই