হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৬ জন।
বৃহস্পতিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ৮০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৫৭৪ জন।
গেল ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা ৫৮৪ জন।
এমএ//