ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না : বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে দেয়া হবে না। বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংক খাতের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই ব্যাংকটিতে দ্রুত সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
সোমবার (২২ জুন) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।
বিক্ষোভকারীদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আই/এ