অর্থনীতি

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামি ব্যাংকে সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এর পাল্টা কর্মসূচি হিসেবে সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় আর একটি গ্রুপ। দুই পক্ষের অবস্থান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পৃথক ব্যানারে অবস্থান নেয় দুই পক্ষ। ডিএমপি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, কোনও তদন্ত ছাড়াই সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে সচেতন গ্রাহক ফোরামঅভিযোগ করছে, এস আলমের নিয়ন্ত্রণের সময়ে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।

গ্রাহক ফোরামের সহ-সভাপতি শামিম হাসনাইন বলেন,২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক এসব নিয়োগের সনদ যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয়। পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখারও উদ্যোগ ছিল। তবে সংশ্লিষ্টরা সেই পরীক্ষায় অংশ নেননি

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পক্ষে আনোয়ার বলেন, আমাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে চাকরির সব টাকা ফেরত দেবো। যাদের বিরুদ্ধে সমস্যা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এভাবে সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করার কোনও মানে হয় না।

এদিকে দুপুর একটা নাগাদ চাকরিচ্যুত কর্মকর্তাদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দলে ব্যাংকে ঢুকে স্মারকলিপি জমা দিয়ে আজকের মত কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। তবে আগামীকাল উভয়পক্ষ একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন