আন্তর্জাতিক

গাইরং স্থলবন্দর এখন যেন এক বিরান ভূমি, মৃতের সংখ্যা বেড়ে ৩৬২- নিখোঁজ ১৩০০ এর অধিক

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ১,৩০০-এরও বেশি মানুষ নিখোঁজ এবং ৩৬২ জনেরও বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  ভয়াবহ এই দুর্যোগের ফলে নেপালে অন্তত ৮২৬ জন নিখোঁজ রয়েছেন।  চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের কর্তৃপক্ষ জানিয়েছে যে, সেখানে অন্তত তিনজন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন যে, এ দূর্যোগে বহু সেতু ধ্বংস হয়েছে এবং প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধার ও তল্লাশি কার্যক্রমকে কঠিন করে তুলেছে।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেট জানিয়েছেন, হেলিকপ্টারের মাধ্যমে সেনাবাহিনী ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে।   সেনাবাহিনী ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আটকা পড়া মানুষদেরও নিরাপদে সরিয়ে নিয়েছে। আহত বহু মানুষকে চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি (CCTV) জানিয়েছে, তিব্বতের গাইরং বন্দর সীমান্ত ক্রসিংয়ের কাছে বুধবার আঘাত হানা ধসের ফলে আশেপাশের এলাকায় গড়ে ১.৫ মিটারেরও (৫ ফুট) বেশি গভীর কাদার স্তর জমেছে।  ওই ক্রসিংয়ে যাওয়ার সব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় পুনরায় ধস নামার আশঙ্কা রয়েছে।  

এদিকে এ ঘটনার পর হেলিকপ্টার থেকে ধারণকৃত এক ফুটেজে দেখা যায় পাহাড়ের ঢাল ও উপত্যকার নিচে অবস্থিত গাইরং বন্দর এখন জনশূন্য ও ধ্বংসস্তূপে ঢাকা।  অধিকাংশ স্থাপনা ও অবকাঠামো মাটির নিচে চাপা পড়েছে কিংবা ভেসে গেছে

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন