আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এখন আর যথেষ্ট নয়: কাতার

ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে একসময় নিরাপত্তার সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হলেও এখন তা আর যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

সোমবার (০৮ সেপ্টেম্বর) আবুধাবিতে হিলি ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ফোরামের আলোচনায় আল-আনসারি উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতামত তুলে ধরেন।

আল-আনসারি বলেন, উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট থাকা গুরুত্বপূর্ণ। তবে শুধু এসবের ওপর নির্ভর করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘উপসাগরে আন্তর্জাতিক বাহিনী থাকা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা যথেষ্ট নয়। নিরাপত্তার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের পর উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলা শুরু হয়। এসব হামলায় মার্কিন সামরিক ও অন্যান্য স্থাপনা লক্ষ্যবস্তু হয়। এর প্রেক্ষাপটে অঞ্চলটির নিরাপত্তা ব্যবস্থায় শুধু মার্কিন সামরিক উপস্থিতির ওপর নির্ভরতার সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন