ফেরদৌসী আহমেদের সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আসনটি শূন্য হওয়ার পর শূন্য আসন পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এই পদত্যাগের অনুলিপি ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে পরবর্তী প্রক্রিয়া চালুর অংশ হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে।
আই/এ