নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে সহায়তার অঙ্গীকার জয়েন্ট লিস্ট নেতার
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট সরকারকে ক্ষমতা থেকে সরাতে কাজ করার অঙ্গীকার করেছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন।
বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের জাতীয় দৈনিক ইয়েদিওথ আহরোনোথকে দেওয়া সাক্ষাৎকারে জাবারিন বলেন, নেতানিয়াহু সরকারের অধীনে আরব নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
নিজেদের রাজনৈতিক শক্তি কাজে লাগিয়ে দলের আদর্শ ও মূল্যবোধ এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।
জাবারিন বলেন, ‘নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে আমরা প্রস্তুত।’
এদিকে, আংশিক নির্বাচনি ফলাফলের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সম্ভাব্য আসন ৪৯টি। জয়েন্ট লিস্ট পেতে পারে ১৩টি আসন। আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলের সরকার গঠন করতে প্রয়োজন ৬১টি আসন। ফলে আরব দলগুলোর সমর্থন ছাড়া কোনো পক্ষেরই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হবে।
এমএ//