আর্কাইভ থেকে জনদুর্ভোগ

হাসপাতালে আরও ২২১ ডেঙ্গু রোগী ভর্তি

হাসপাতালে আরও ২২১ ডেঙ্গু রোগী ভর্তি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে একদিনে আরও ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১২ জন ঢাকার ও নয়জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯০ জনে।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে আরো দেখা যায়, রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৯৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯৬ জন ভর্তি আছেন। এদিকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাত হাজার ৪৭২ জন ছাড়িয়েছে। এছাড়াও আজ (২০ আগস্ট) পর্যন্ত এতে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসপাতালে #আরও #২২১ #ডেঙ্গু #রোগী #ভর্তি