চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোটকুমিরা সাগর উপকুলে মাদার স্টীল শিপ ইয়ার্ডে কাজ করার সময় নাজিম উদ্দিন (২৯) নামে এক শ্রমিক মারা গেছেন।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় এই ঘটনা ঘটে। বেলা ১১টার সময় নাজিম জাহাজে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় একটি গ্যাসের গাড়ি ইয়ার্ডে প্রবেশ করে। চারপাশে যখন কাজ চলছিল তখন ঐ গাড়ি থেকে একটি গ্যাসের বোতল নাজিম উদ্দিনের গায়ে পড়লে সে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত নাজিম উদ্দীনের লাশ ময়না তদন্ত্রের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নাজিম উদ্দিন শিপ ইয়ার্ড থেকে মালামাল ক্রেতার লোক বলে জানা গেছে। সে জাহাজে উঠে জাহাজের মোটর দেখার কথা ছিল।
নিহত নাজিম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার কাজী পাড়ায় গ্রামের বাড়ী।
এমএম/