আর্কাইভ থেকে দেশজুড়ে

টেকনাফের ঝিরিখালে মিলল মৃত হাতি

টেকনাফের ঝিরিখালে মিলল মৃত হাতি

কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি ঝিরিখাল থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মৃত হাতিটি উদ্ধার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর ঝিরিখাল থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয়েছে। 

বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে (ইআরটি) খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন #টেকনাফের #ঝিরিখালে #মিলল #মৃত #হাতি