আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চগড়ে ১১দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়ে ১১দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত ১১দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে উত্তরের এই জেলা পঞ্চগড়ে দিনভর আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনূভূত হচ্ছে। এতে করে সন্ধ্যার পর থেকে গরম কাপড় গায়ে জড়িয়ে নিচ্ছে এই জনপদের মানুষ।  

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা। অপরদিকে একই দিন দুপুর ১২টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। 

তবে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত ১১দিন থেকে এ জনপদে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করতে দেখা গেছে। হিমালয়ের খুব কাছাকাছি পঞ্চগড়ের অবস্থান হওয়ায় এখানে শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় দেরিতে। এমনকি শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে। যার কারণে দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত ১১ দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশের মধ্যে আবারো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। 

তিনি আরো জানান, তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। চলতি নভেম্বর মাসে সোমবার থেকে বুধবার (১- ৩ নভেম্বর) পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। 

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড়ে #১১দিন #ধরে #দেশের #সর্বনিম্ন #তাপমাত্রা #রেকর্ড