রাজধানী

শবে বরাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শবে বরাত #রাজধানী #ডিএমপি