জাতীয়

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন  চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন।

তিনি বলেন,  আমরা বুধবার সকাল ৮টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি দিয়েছিলাম। এখন তা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।

এদিকে চলমান  কর্মবিরতির মধ্যেই গতকাল আন্দোলনে জড়িত ১৫ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপিপন্থি দুই শ্রমিক নেতাও আছেন। এ বদলি আদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, রমজানের আগে এমন ধর্মঘট পুরো অর্থনীতিতে প্রভাব ফেলছে।  শ্রমিক কর্মচারীরা এমন কর্মসূচি থেকে সরে আসবেন বলে তিনি আশা করছেনতা না হলে আরও কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম বন্দর