রাজধানী

এক মঞ্চে ৯ প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনের ৯ জন প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন।

বুধবার (৪ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁরা মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলার শপথ নেন।

ঢাকা-১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কর্মকর্তারা বক্তব্য দেন। তাঁরা সবাই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রার্থীরা জানান, নির্বাচিত হলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের আংশিক এলাকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবেন। বিশেষভাবে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, নিরাপদ পানি, দখলমুক্ত পরিবেশ এবং ব্যবসাবান্ধব পরিস্থিতি নিশ্চিত করার অঙ্গীকার করেন তাঁরা।

 

 

এআর//